সর্বশেষ

সুশাসন

বাংলাদেশের আত্মপরিচয়ে সংকট এবং আদর্শ অন্বেষণ

বাংলাদেশের ঐতিহাসিক আত্মপরিচয়, মুক্তিযুদ্ধের চেতনা ও জাতীয় সংহতির ভিত্তিতে একটি ন্যায়ভিত্তিক, বৈষম্যহীন ও সমৃদ্ধ রাষ্ট্র গড়ে তোলার আহ্বান জানিয়েছেন ফারূক মাহমূদ। তাঁর মতে, রাজনৈতিক মেরুকরণ, দুর্নীতি, বৈষম্য ও জবাবদিহির ঘাটতি কাটিয়ে উঠতে প্রয়োজন সম্মিলিত উদ্যোগ, সংবিধান সংশোধন এবং সব নাগরিকের সমান অধিকার ও মর্যাদা নিশ্চিত করা।

বিজ্ঞাপন

৩০০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০
শিকলভাঙার গান নাকি মরীচিকার পিছুটানবাংলাদেশের আমলাতন্ত্র ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের উত্তরাধিকার

আজ বর্ষার মেঘগুলো ঢাকার আকাশে পুঞ্জীভূত হচ্ছে, ঠিক যেমনটি হয়তো একশো বছর আগে কোনো এক আষাঢ়ের ভোরে মেঘ জমেছিল ব্রিটিশ ইন্ডিয়ার সচিবালয়ের কার্নিশে। সময় বদলেছে, বদলেছে মানচিত্র; কিন্তু প্রশাসনিক অন্দরমহলের সেই চেনা গুমোট গন্ধটা কি খুব একটা বদলেছে? যখন আমরা বাংলাদেশের প্রশাসনিক ইতিহাসের পঞ্জিকা উন্মোচন করি, তখন দেখি এক সুদীর্ঘ এবং কণ্টকাকীর্ণ পথচলা। একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের শাসনকাঠামো যখন তার জন্মের অর্ধশতাব্দী পরেও এক ঔপনিবেশিক প্রেতাত্মার ছায়ায় বিচরণ করে, তখন সেই সংকট কেবল প্রশাসনিক থাকে না, তা হয়ে ওঠে অস্তিত্বের এবং দর্শনের। বাংলাদেশের আমলাতন্ত্র কেবল একটি কার্যনির্বাহী ব্যবস্থা নয়, এটি একটি সাংস্কৃতিক ও মনস্তাত্ত্বিক উত্তরাধিকার, যা ব্রিটিশ রাজের ‘স্টিল ফ্রেম’ বা ইস্পাত কাঠামোর ওপর ভিত্তি করে নির্মিত। 

জুলাই অভ্যুত্থান ও আমাদের প্রত্যাশা

জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে লেখক কাদের গনি চৌধুরী গণ-অভ্যুত্থানের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে নতুন বাংলাদেশের প্রত্যাশা তুলে ধরেছেন। তিনি গণতন্ত্র, আইনের শাসন, জবাবদিহি, দুর্নীতিমুক্ত রাষ্ট্র, মানবাধিকার এবং জনগণের ভোটাধিকার নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।

সরকারের সাহসী পদক্ষেপ, এবার দরকার প্রশাসন ঢেলে সাজানো

বাংলাদেশের রাষ্ট্র পরিচালনার ইতিহাসে সাহসী ও ব্যতিক্রমী সিদ্ধান্তের উদাহরণ কম নয়। ১৯৮০ সালের ৩০ এপ্রিল সাভারের জিরাবো গ্রামে প্রথম ‘স্বনির্ভর গ্রাম সরকার’ আনুষ্ঠানিকভাবে গঠনের মধ্য দিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তৃণমূল পর্যায়ে জনগণকে সম্পৃক্ত করার একটি নতুন ধারণার সূচনা করেছিলেন। সে সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেছিলেন, দেশের মানুষের কল্যাণে কাজ করতে হলে সাহসী সিদ্ধান্ত নিতেই হয়।

টাঙ্গাইলে ১১ দলীয় ঐক্যজোটের গণমিছিল, গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠার দাবি

গণভোটের রায় বাস্তবায়ন, গণতন্ত্র, ন্যায়বিচার, সুশাসন এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার দাবিতে টাঙ্গাইলে গণমিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেছে ১১ দলীয় ঐক্যজোট। শনিবার সকালে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে থেকে শুরু হওয়া মিছিল শেষে নেতারা জুলাই গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নের আহ্বান জানান।

আইনশৃঙ্খলা উন্নয়ন ছাড়া টেকসই অগ্রগতি সম্ভব নয়, বলছেন বিশ্লেষকেরা

দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি, বিনিয়োগ বৃদ্ধি এবং নাগরিক নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর আইনশৃঙ্খলা ব্যবস্থার বিকল্প নেই বলে মনে করছেন বিশ্লেষকেরা। তাঁদের মতে, অপরাধ দমনে ধারাবাহিক পদক্ষেপ, বিচারব্যবস্থার কার্যকারিতা বৃদ্ধি এবং প্রশাসনিক সমন্বয় জোরদার করা গেলে দেশের উন্নয়ন আরও টেকসই হবে।